যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় পরিবর্তন আসছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনার জন্য আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে দেশটিতে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে— এই পরিবর্তনে টিকটক কি আরও নিরাপদ হবে? নাকি ধীরে ধীরে প্রাসঙ্গিকতা হারাবে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম?
টিকটকের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটির বেশি। এই বিপুল ব্যবহারকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্ল্যাটফর্মটির ‘ফর ইউ’ পেজ। এখানেই মূল ভূমিকা রাখে টিকটকের শক্তিশালী রিকমেন্ডেশন অ্যালগরিদম। ব্যবহারকারীর আচরণ, পছন্দ আর দেখার ইতিহাস বিশ্লেষণ করে এই অ্যালগরিদম কনটেন্ট সাজিয়ে দেয়।
চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের অ্যালগরিদম পরিচালনা ও লাইসেন্সিংয়ের দায়িত্ব পাবে ওরাকল। নতুন কাঠামোয় এই অ্যালগরিদম মূলত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত হবে। বৈশ্বিক তথ্য প্রবাহ কমে আসবে। এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন।
প্রযুক্তি সাংবাদিক উইল গায়াট বলেন, যুক্তরাষ্ট্রের টিকটক আন্তর্জাতিক সংস্করণের মতো দ্রুত নতুন ফিচার ও আপডেট পাবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। যদি নতুন ফিচার পেতে দেরি হয়, তবে ব্যবহারকারীর অভিজ্ঞতায় পার্থক্য তৈরি হতে পারে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক কোকিল জাইদকা মনে করেন, টিকটকের জনপ্রিয়তার মূল উপাদান— ছোট ভিডিও, শপিং সুবিধা এসব থাকবেই। তবে অ্যালগরিদম যদি সীমিত ডেটায় কাজ করে, তাহলে ব্যক্তিগতকরণে ধীরগতি আসতে পারে। ভাইরাল ট্রেন্ড ধরতেও সময় বেশি লাগতে পারে।
নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ তহবিল এমজিএক্স। এসব বিনিয়োগকারীর চাপেও কনটেন্ট নীতিতে আরও সংযম আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ম্যাট নাভারার মতে, আসল পরীক্ষা হবে ব্যবহারকারী সংখ্যা কমে যায় কি না সেটি নয়। প্রশ্ন হলো, টিকটক কি আগের মতোই ইন্টারনেটের পরীক্ষামূলক ও সাহসী জায়গা থাকবে? নাকি এটি হয়ে উঠবে আরও ভদ্র, আরও নিয়ন্ত্রিত এক প্ল্যাটফর্ম?
যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায় নিরাপত্তা বাড়ালেও, তার বিনিময়ে প্ল্যাটফর্মটির স্বাতন্ত্র্য কতটা বদলে যায়— সেটিই এখন দেখার বিষয়।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল





